শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন

শিরোনামঃ
ঈদে নির্বিঘ্ন যাতায়াতে ডিএমপির কঠোর নির্দেশনা: ৭ দিন বন্ধ থাকবে ভারী যানবাহন বৃষ্টির হানা মিরপুরে: ৩২ ওভারে বাংলাদেশের লক্ষ্য ২৪০ রান ইরাকে মার্কিন জ্বালানি বিমান বিধ্বস্ত: ৬ আরোহীর সবাই নিহত ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার

কালিয়ায় নারীর নামে ভুয়া ফেসবুক আইডি খুলে প্রতারণা, যুবক গ্রেফতার

নড়াইল প্রতিনিধি ॥
নড়াইলের কালিয়া উপজেলায় এক নারীর ছবি ও ব্যক্তিগত তথ্য ব্যবহার করে ভুয়া ফেসবুক আইডি খুলে অর্থ আত্মসাতের অভিযোগে মোঃ ওমর ফারুক (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত ওমর ফারুক কালিয়া পৌরসভার বড় কালিয়া গ্রামের মৃত শাহাজান শেখের ছেলে। তিনি ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত ‘মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ প্রকল্পের চুক্তিভিত্তিক তত্ত্বাবধায়ক হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, অভিযুক্ত ব্যক্তি এক নারীর ছবি ও ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে তার নামে ফেসবুকে ভুয়া আইডি খুলে স্বজন ও পরিচিতদের কাছে বিভিন্ন অজুহাতে অর্থ সহায়তা চাইতেন। কখনো চাকরির প্রলোভন, কখনো বিপদের কথা বলে দীর্ঘদিন ধরে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

সম্প্রতি ভুক্তভোগীর ভাইয়ের কাছে ১০ হাজার টাকা দাবি করা হলে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে স্থানীয় এক এজেন্টের নম্বর ব্যবহার করা হয়। সিসিটিভি ফুটেজে দেখা যায়, গত ১৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় অভিযুক্ত ওই এজেন্টের দোকান থেকে টাকা উত্তোলন করেন।

প্রতারিত হওয়ার বিষয়টি নিশ্চিত হয়ে ভুক্তভোগীর স্বামী থানায় লিখিত অভিযোগ করেন। তথ্যপ্রযুক্তির সহায়তায় পুলিশ তাকে শনাক্ত করে ২১ ফেব্রুয়ারী আটক করে। পরে ভুক্তভোগীর স্বামীর দায়ের করা মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইদ্রিস আলী।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com