বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন

শুরু হচ্ছে অনন্তর ‘দিন : দ্য ডে’ ছবির কাজ

বিনোদন ডেস্ক:: অবশেষে শুরু হচ্ছে অনন্ত জলিলের নতুন ছবি ‘দিন : দ্য ডে’ ছবির কাজ। শনিবার এ ছবির পরবর্তী কার্যক্রম ঠিক করতে ইরান গেছেন তিনি। ছবিটি ইরানের সঙ্গে যৌথ প্রযোজনায় নির্মিত হবে।

এর আগে ইরানের ফারাবি সিনেমা ফাউন্ডেশনের সঙ্গে এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষর করেন তিনি। এবার ইরান গেলেন সেখানকার প্রযোজনা সংস্থার সঙ্গে ছবির স্ক্রিপ্ট, পরিচালক, অভিনেতা-অভিনেত্রী নির্বাচন ও শুটিং লোকেশনসহ যাবতীয় কাজ নিয়ে আলোচনা ও চূড়ান্ত করতে।

কবে নাগাদ ছবির শুটিং শুরু করবেন সেটাও ঠিক করা হবে।

তবে আগামী ডিসেম্বরেই শুটিং শুরু করার ইচ্ছা আছে বলে জানিয়েছেন অনন্ত। ছবিতে অনন্তর পাশাপাশি চিত্রনায়িকা বর্ষাও অভিনয় করবেন। পাশাপাশি তার প্রযোজনা সংস্থা থেকে আয়োজিত একটি ট্যালেন্ট হান্ট থেকে বিজয়ী শিল্পীদেরও এ ছবিতে সুযোগ দেয়া হবে বলে জানা গেছে।

ইরান থেকে ফিরে এ বিষয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানাবেন বলে জানিয়েছেন অনন্ত জলিল।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com