শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন

শিরীন শারমিন চৌধুরীর পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক : শেখ হাসিনার সরকারের পতনের ২৭ দিনের মাথায় পদত্যাগ করলেন দ্বাদশ জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী । সোমবার (২ সেপ্টেম্বর) রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে বঙ্গভবনের একটি সূত্র নিশ্চিত করেছে ।

২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর স্পিকার নির্বাচিত হন আবদুল হামিদ । তাকে রাষ্ট্রপতি নির্বাচিত করা হলে ২০১৩ সালের ৩০ এপ্রিল স্পিকার নির্বাচিত হন শিরীন শারমিন । এর পর থেকে টানা তিনি এই দায়িত্বে ছিলেন ।

গত ৭ জানুয়ারি নাটকীয় নির্বাচনে আওয়ামী লীগ জয়ী হয়ে সরকার গঠনের পর শিরীন শারমিন চৌধুরীকে আবার স্পিকার নির্বাচিত করা হয় ।

ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন । এরপর রাষ্ট্রপতি সংসদ ভেঙে দেন । ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার শপথ নেয় ।

দেশে গত ১৬ জুলাই থেকে ৫ আগস্ট ও সরকার পতনের পরে সহিংসতায় ১ হাজারের বেশি মৃত্যু হয় । গুলি করে মানুষকে হত্যার ঘটনায় শেখ হাসিনাসহ আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে মামলা হচ্ছে । শিরীন শারমিন চৌধুরীর বিরুদ্ধেও মামলা হয়েছে ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com