বৃহস্পতিবার, ১১ Jun ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, ই-কণ্ঠ অনলাইন ডেস্ক:: শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে বৈবাহিক অবস্থা লেখা বাধ্যতামূলক করা যাবে না বলে রায় দিয়েছেন হাইকোর্ট।
বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারী) এ সংক্রান্ত এক রিটের রুলের চূড়ান্ত নিষ্পত্তি করে বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি মো. খাইরুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।
ধর্ষণের শিকার এক নার্সকে রাজশাহী সরকারি নার্সিং কলেজে ভর্তি না নেয়ায় তিনি ২০১৩ সালে রিট দায়ের করেন। সেই রিটেরই চূড়ান্ত নিষ্পত্তি করে রায় এল হাইকোর্টের।
রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশ গুপ্ত। তিনি রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। আদালতে রিটের পক্ষে ছিলেন আইনজীবী অনিক আর হক।