রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন

শাকিব-শ্রাবন্তীর প্রেমের গুঞ্জন

বিনোদন ডেস্ক:: বাংলাদেশি চিত্রনায়ক শাকিব খান ও কলকাতার অভিনেত্রী শ্রাবন্তীর মধ্যে সম্পর্কের গুঞ্জন শোনা যাচ্ছে। বাংলাদেশি শোবিজ অঙ্গনে এ নিয়ে কোনো কথা শোনা না গেলেও টালিগঞ্জ ইন্ডাস্ট্রিতে এখন কান পাতলেই শাকিব-শ্রাবন্তী আলোচনা নাকি বেশ জোরালোভাবেই শোনা যাচ্ছে। এ নিয়ে খবর প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম।

রাজীব বিশ্বাসের সঙ্গে সেই শৈশবের প্রেম শ্রাবন্তীর, তারপর বিয়ে। তাঁদের ঘর আলো করে আসে একমাত্র ছেলে অভিমন্যু ওরফে ঝিনুক। সেই দীর্ঘ ১১ বছরের বিবাহিত জীবনের পরও শেষ পর্যন্ত বিয়েটা টেকেনি। ২০০৩ সালে শুরু হওয়া সম্পর্কের ইতি হয় ২০১৬ সালে এসে। এরপর কেটে গেছে অনেক সময়।

শ্রাবন্তীর জীবনে এসেছিল নতুন প্রেম, মডেল কৃষ্ণ ব্রজ। তবে সে সম্পর্কটা ছিল নেহাতই ক্ষণিকের। মুম্বাইয়ে বেশ আয়োজন করে বাগদান অনুষ্ঠানের পর সে সম্পর্কও ভেঙে যায়। শ্রাবন্তী ও কৃষ্ণ ব্রজর সম্পর্ক ভাঙার খবর আসে তাঁর অভিনেত্রীর গত বছর শ্রাবন্তীর জন্মদিনের সময়।

তিনি নাকি ‘সিঙ্গল’, এমনটাই দাবি করে আসছেন শ্রাবন্তী। যদিও টালিগঞ্জের স্টুডিও পাড়ায় কান পাতলে শোনা যাচ্ছে অন্যকথা। ভারতীয় গণমাধ্যম বলছে, শোনা যাচ্ছে বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিতেও এই ধরনের কথা শোনা যাচ্ছে। অনেকেই বলছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা শাকিব খানের সঙ্গে নাকি সম্পর্কে রয়েছেন অভিনেত্রী।
সম্পর্কের সূত্রপাত নিয়ে জিনিউজের বাংলা সংস্করণ লিখেছে, এই মুহূর্তে ‘শাকিবের সঙ্গে ‘ভাইজান এলো রে’ বলে একটি ছবিতে কাজ করছেন শ্রাবন্তী। লন্ডনে এই ছবির শ্যুটিং চলাকালীনই তাঁদের সম্পর্কের গুঞ্জন শোনা যায়। শোনা যায়, সিনেমায় একটি দৃশ্যের শ্যুটিংয়ের জন্য রোম্যান্টিক পোজ দিচ্ছিলেন শ্রাবন্তী-শাকিব। এই দৃশ্যটি শ্যুট হয়ে গেলেও তাঁরা নাকি দুজনে ওই একই ভাবে দাঁড়িয়ে থাকেন। আর এই দৃশ্যটি ইন্টারনেটে ভাইরাল হয়ে যাওয়ার পরই শ্রাবন্তী-শাকিবের সম্পর্ক নিয়ে গুঞ্জন ছড়িয়ে পড়ে।

শিকারী ছবির মাধ্যমে শাকিব-শ্রাবন্তী জুটির উত্থান। এরই ধারাবাহিকতায় গত ঈদে কলকাতায় মুক্তি পায় ভাইজান এলোরে। এই ছবি বিনিময় চুক্তির আওতায় বাংলাদেশে এসে তুমুল ব্যবসা করছে। বাংলাদেশের সিনেপ্লেক্সের সবচেয়ে বড় চেইন স্টার সিনেপ্লেক্সে এখনো ছবিটি সপ্তাহে দু’দিন হাউজফুল যাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com