মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:২৩ অপরাহ্ন

লেবাননে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২০২৩

লেবাননে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক:: লেবাননের বৈরুতে ইসরায়েলি সামরিক বাহিনীর হামলা অব্যাহত রয়েছে। হামলায় এখন পর্যন্ত নারী ও শিশুসহ নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার ২৩ জনে। এছাড়া আহত হয়েছেন আরও ৯ হাজার ৫শ ২৬ জন।

শনিবার (৫ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে সংবাদমাধ্যম আল-জাজিরা।

প্রতিবেদনে বলা হয়, লেবাননে ইসরায়েলি আগ্রাসন শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত দুই হাজার ২৩ জন লেবাননের নাগরিক নিহত হয়েছেন। এদের মধ্যে ১২৭ শিশু ও ২৬১ জন নারী রয়েছেন। এছাড়া আহত হয়েছেন আর ৯ হাজার ৫২৬ জন।

গত ২৩ সেপ্টেম্বর থেকে ইসরায়েলি সেনাবাহিনী হিজবুল্লাহর সঙ্গে সংঘাতে লেবাননে নজিরবিহীন টানা বিমান হামলা চালিয়ে যাচ্ছে।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর গাজা উপত্যকায় হামাস-ইসরায়েল যুদ্ধে সংহতি জানায় হিজবুল্লাহ। ৮ অক্টোবর থেকে লেবানন-ইসরায়েল সীমান্তে ইসরায়েল-হিজবুল্লাহ সংঘাত শুরু হয়। যার তীব্রতা এতই বাড়ছে যে মধ্যপ্রাচ্যে যুদ্ধের আশঙ্কা তৈরি হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com