মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন

লাহোরে ভয়াবহ বায়ুদূষণ, হাসপাতালে ভর্তি ৯০০

লাহোরে ভয়াবহ বায়ুদূষণ, হাসপাতালে ভর্তি ৯০০

আন্তর্জাতিক ডেস্ক, একুশের কণ্ঠ:: পাকিস্তানের লাহোরে ভয়াবহ বায়ুদূষণ চলছে কয়েকদিন ধরে। আজ মঙ্গলবারও ৯০০ ছাড়িয়েছে শহরটির দূষণের মাত্রা। বায়ুদূষণের করনে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছে প্রায় ৯০০ জনকে। সূত্র ডন।

পাকিস্তানি এ শহরটির বায়ুদূষণের অবস্থা এতটাই ভয়াবহ যে সম্প্রতি শহরটির সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। পরিস্থিতি এমন যে, রাস্তায় বের হলে চোখে জ্বালাপোড়া ও গলা জ্বলছে। দরজা–জানালা দিয়ে প্রবেশ করা বিষাক্ত কণার ক্ষতির পরিমাণ কমাতে বাড়িতে খুব কম লোকই এয়ার পিউরিফায়ার ব্যবহার করতে সক্ষম হচ্ছেন।

এদিকে দূষণের ভয়াবহতা থেকে শিশুদের রক্ষায় লাহোরের পাশাপাশি পাঞ্জাব প্রদেশের আরও কয়েকটি শহরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। ১৭ নভেম্বর পর্যন্ত স্কুল বন্ধ রাখার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ।

পাকিস্তানের দ্বিতীয় বৃহত্তম শহর লাহোরে প্রায় দেড় কোটি মানুষের বাস। বিভিন্ন কলকারখানা থাকায় শহরটি প্রায়ই দূষণ তালিকায় শুরুর দিকে থাকে। তবে চলতি নভেম্বরে বায়ুদূষণ রেকর্ড মাত্রায় পৌঁছেছে।

এদিকে বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় মঙ্গলবারও শীর্ষে রয়েছে লাহোর।

আজ সকাল ৯টা ৭ মিনিট পর্যন্ত শহরটির স্কোর ছিল ৯১০, যা ‘বিপজ্জনক’ হিসেবে বিবেচিত হয়। অবশ্য ৯টা ১৩ মিনিটে ৭৭০- এ নেমে আসে স্কোর।

বায়ুমান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের বাতাসের মান সূচকে (এয়ার কোয়ালিটি ইনডেক্স-একিউআই) এসব তথ্য উঠে এসেছে।

তালিকায় এখন দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি। শহরটির স্কোর ৩০৬। এটিও ‘বিপজ্জনক’ মাত্রা।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com