শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
লাশ পোড়ানো সেই পুলিশ কর্মকর্তা বিমানবন্দরে আটক নিজস্ব প্রতিবেদক:: আশুলিয়ায় ছাত্র-জনতাকে হত্যার পর আগুনে পুড়িয়ে দেয়ার ঘটনায় অভিযুক্ত ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অবস) আব্দুল্লাহিল কাফীকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার (২ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়েছে।
আব্দুল্লাহিল কাফী দেশ থেকে পালিয়ে যাওয়ার নানা চেষ্টা করেছিল। সারাদিন শেষে আজ রাতে বিমানবন্দরে আটক হয়েছে।
উল্লেখ্য, গত ৫ আগস্ট ঢাকার আশুলিয়ায় ছাত্র-জনতাকে হত্যার পর আগুনে পুড়িয়ে ফেলার ভিডিও চিত্রে কাফীকে দেখা গেছে। এই ঘটনার প্রেক্ষিতে ছাত্র-জনতাকে হত্যার পর পুড়িয়ে ফেলার অভিযোগে তিনি অভিযুক্ত।