শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন

রোববার থেকে চলবে মেট্রোরেল

মেট্রোরেল

নিজস্ব প্রতিবেদক, একুশের কণ্ঠ:: আগামীকাল রোববার (২৫ আগস্ট) থেকে আবারো নিয়মিত শিডিউলে চলাচল করবে মেট্রোরেল।

মেট্রোরেলের অতিরিক্ত প্রকল্প পরিচালক (ইলেকট্রিক্যাল, সিগন্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশন অ্যান্ড ট্র্যাক) মো: জাকারিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

জাকারিয়া জানান, গত বৃহস্পতি ও শুক্রবার পরীক্ষামূলকভাবে মেট্রোরেল চালানো হয়েছে। লাইনে কোনো সমস্যা বা ত্রুটি ধরা পড়েনি। কিছু কারিগরি ইস্যু নিয়ে কাজ করছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

তিনি জানান, আজ শনিবার চূড়ান্ত ট্রায়াল দেয়া হবে। আশা করা যায় আর কোনো ত্রুটি ধরা পড়বে না। সবকিছু ঠিকঠাক থাকলে আগামীকাল রোববার থেকেই মেট্রোরেল নিয়মিত চলবে।

উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলন চলাকালে গত ১৮ জুলাই মিরপুর-১০ নম্বর গোলচত্বরে পুলিশ বক্সে অগ্নিসংযোগ করা হয়। ওই দিন বিকেল ৫টায় মেট্রোরেলের চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এর পরদিন মিরপুর-১০ ও কাজীপাড়া স্টেশনে ভাঙচুর করা হয়। এতে প্রাথমিকভাবে ৩০০ কোটি টাকা ক্ষয়ক্ষতির কথা বলা হলেও, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর ক্ষয়ক্ষতির পরিমাণ ৫০ কোটিরও কম বলা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com