শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার মান্টিটস্কির সঙ্গে বৈঠকে বসেছে বিএনপির প্রতিনিধি দল ।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) সকাল ১০টায় রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক শুরু হয় ।
বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে অংশ নিয়েছেন দলটির স্থায়ী কমিটি ও আন্তর্জাতিকবিষয়ক কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও শামা ওবায়েদ ।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন ।
প্রসঙ্গত, গত ২৭ আগস্ট প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছিলেন রুশ রাষ্ট্রদূত ।