শুক্রবার, ১২ Jun ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন

রিজার্ভ চুরির মামলার তদন্ত প্রতিবেদন ১ জানুয়ারি

ই-কণ্ঠ অনলাইন প্রতিবেদক:: বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার দিন আবারও পেছালো। আগামী ১ জানুয়ারি পরবর্তী প্রতিবেদন জমা দেওয়ার জন্য দিন ধার্য করেছেন আদালত।

বুধবার (১৬ নভেম্বর) মামলার প্রতিবেদন জমা দেওয়ার দিন ধার্য ছিল। কিন্তু অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) আদালতে প্রতিবেদন জমা না দেওয়ায় ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী নতুন এই দিন ধার্য করেন।

প্রসঙ্গত, ২০১৬ সালের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে জালিয়াতি করে সুইফট কোডের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের ৮ কোটি ১০ লাখ ডলার চুরি করে দুর্বৃত্তরা। পরে ওই টাকা ফিলিপাইনের রিজল ব্যাংকে পাঠিয়ে দেওয়া হয়।

ওই বছরের ১৫ মার্চ এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং বিভাগের যুগ্ম পরিচালক জুবায়ের বিন হুদা মানি লন্ডারিং প্রতিরোধ আইনে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মতিঝিল থানায় মামলা করেন। ১৬ মার্চ মামলাটি তদন্ত করে সিআইডিকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন আদালত।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com