বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন

শিরোনামঃ
ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥ ইবাদতে চাই পূর্ণ মনোযোগ: রমজান হোক আল্লাহর কাছে আত্মসমর্পণের মাস নেতানিয়াহুর ‘মৃত্যু’ নিয়ে ধোঁয়াশা: ইরানি সংবাদমাধ্যমের দাবিকে ‘গুজব’ বলছে ইসরায়েল ২০৪২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকবেন তারেক রহমান: জয়নুল আবদিন ফারুক

রিজভী-নজরুলসহ বিএনপির মনোনয়ন পাননি যে প্রার্থীরা

রুহুল কবির রিজভী আহমেদ (বাঁয়ে) ও নজরুল ইসলাম খান |সংগৃহীত

অনলাইন প্রতিবেদক:: আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যে সম্ভাব্য প্রার্থী তালিকা ঘোষণা করেছে সেখানে দলটির বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ও আলোচিত নেতাদের নাম বাদ পরেছে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, ব্যারিস্টার রফিকুল ইসলাম, নজরুল ইসলাম খান, সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, আব্দুস সালাম আজাদ, প্রচার সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, নিপুণ রায় চৌধুরী, নাজিম উদ্দিন আমল ও যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্নার নাম কোনো সংসদীয় আসনের বিপরীতে ঘোষণা করেনি বিএনপি।

সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগামী জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেন। এ সময় তিনি ২৩৭ জন প্রার্থীর নাম ঘোষণা করেন।

এ সময় যদিও তিনি বলেছেন, এটি আমাদের সম্ভাব্য প্রার্থী তালিকা। এরমধ্যেও পরিবর্তন হতে পারে। বিশেষ করে আমাদের যুগপৎ আন্দোলনের শরিকদলগুলোর সাথে আলোচনার ভিত্তিতে আমরা এ পরিবর্তন আনতে পারি। অথবা যদি স্টান্ডিং কমিটি মনে করে, পার্লামেন্টারি বোর্ড মনে করে তারা কোনো আসনে পরিবর্তন আনবেন, সেটা নিঃসন্দেহে যে নিয়মগুলো আছে, সেই নিয়মগুলো মেনে আমরা পরিবর্তন নিয়ে আসতে পারব। তবে এই যে সম্ভাব্য প্রার্থী তালিকা আমরা দিচ্ছি এটাকেই ধরে নিতে হবে সবচেয়ে এপ্রোপ্রিয়েট তালিকা।

দলীয় সূত্র জানিয়েছে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ নির্বাচন পরিচালনার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন। যেকারণে তারা নির্বাচনে অংশ নিচ্ছেন না।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com