শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, ঢাকা ॥
বর্তমান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে তার পদ থেকে অপসারণ এবং দ্রুত নতুন রাষ্ট্রপতি নিয়োগের দাবি জানিয়ে সরকারকে একটি আইনি নোটিশ পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি ২০২৬) সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার শাহরিয়ার এই নোটিশটি প্রেরণ করেন।
মন্ত্রিপরিষদ সচিব ও আইন সচিবকে উদ্দেশ্য করে পাঠানো এই নোটিশে দেশের বর্তমান সাংবিধানিক প্রেক্ষাপট ও রাষ্ট্রপতির সাম্প্রতিক কিছু মন্তব্যের আইনি ব্যাখ্যা তুলে ধরা হয়েছে।
নোটিশের মূল বক্তব্য: আইনি নোটিশে উল্লেখ করা হয় যে, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সম্প্রতি একটি জনসভায় দেওয়া ভাষণে দেশের বর্তমান পরিস্থিতিকে ‘অসম্মানজনক’ হিসেবে অভিহিত করেছেন। তার এই ধরনের মন্তব্য ও অবস্থান রাষ্ট্রপতির নেওয়া পদের শপথের পরিপন্থী। নোটিশে দাবি করা হয়েছে, বিতর্কিত মন্তব্যের মাধ্যমে তিনি তার সাংবিধানিক দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন এবং শপথ ভঙ্গ করেছেন।
নতুন রাষ্ট্রপতি নিয়োগের দাবি: নোটিশে আরও বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সামনে রেখে সংসদীয় কার্যক্রমকে গতিশীল ও বিতর্কহীন রাখতে বর্তমান রাষ্ট্রপতিকে অপসারণ করা জরুরি। এর পরিবর্তে একজন নতুন রাষ্ট্রপতি নিয়োগ দিয়ে তার মাধ্যমে সংসদের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করার জন্য সংসদ সচিবালয় ও আইন সচিবকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে অনুরোধ জানানো হয়েছে।