শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
রাজশাহী প্রতিনিধি:: মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পাঁচজন করোনায়, ১১ জন উপসর্গ নিয়ে এবং একজন করোনা নেগেটিভ হয়ে মারা যান।
মৃতদের মধ্যে রাজশাহীর ছয়জন, নাটোরের চারজন, পাবনা ও চাঁপাইনবাবগঞ্জের দুইজন, নওগাঁ, বগুড়া ও ঝিনাইদহের একজন করে রয়েছেন।
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার শামীম ইয়াজদানী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে নতুন রোগী ভর্তি হয়েছেন ৬০ জন। এ নিয়ে ৪৫৪ বেডের বিপরীতে মোট ভর্তি রোগী আছেন ৫০৬ জন।
এর আগের দিন রাজশাহীর দুটি পিসিআর ল্যাবে রাজশাহী জেলার ৩৭১টি নমুনা পরীক্ষায় ৯৯ জনের করোনা পজিটিভ আসে। রাজশাহীতে করোনা শনাক্তের হার ২৬ দশমিক ৬৮ শতাংশ।