শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন

রাজধানীতে বড়দিনে পটকা-আতশবাজি ও ফানুস ওড়ানোতে ডিএমপির নিষেধাজ্ঞা

রাজধানীতে বড়দিনে পটকা-আতশবাজি ও ফানুস ওড়ানোতে ডিএমপির নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক, একুশের কণ্ঠ:: খ্রিস্টান ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে আজ মঙ্গলবার রাত ১২টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা ঢাকা মহানগরীতে আতশবাজি, পটকা ফোটানো এবং ফানুস উড়ানো নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী, স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, ২৫ ডিসেম্বর খ্রিস্টান ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় অনুষ্ঠান বড়দিন উদযাপিত হবে। এ উৎসব ভাবগম্ভীর ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং-III/৭৬) এর ২৮ ধারায় অর্পিত ক্ষমতাবলে ২৪ ডিসেম্বর রাত ১২টা থেকে ২৫ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত ঢাকা মহানগর এলাকায় সব ধরনের আতশবাজি, পটকা ফুটানো এবং ফানুস উড়ানো নিষিদ্ধ করা হলো।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com