বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্রে ট্রেনে চার যাত্রীকে গুলি করে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের শিকাগোর কাছে একটি সাবওয়ে ট্রেনে ঘুমন্ত অবস্থায় চার যাত্রীকে গুলি করে হত্যা করা হয়েছে । এ ঘটনায় একজন সন্দেহভাজনকে হেফাজতে নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ।

পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় সোমবার সকালে শিকাগো ট্রানজিট ট্রেনে ঘুমন্ত অবস্থায় চারজনকে গুলি করে হত্যা করা হয়েছে ।

ফরেস্ট পার্কের ডেপুটি চিফ ক্রিস চিন বলেন, নিহতরা সবাই ট্রেনের যাত্রী ছিলেন । ট্রেনটি ফরেস্ট পার্কে যাওয়ার পথে চলছিল । আমরা নিশ্চিতভাবে জানি না তাদের সামাজিক অবস্থান কী । ভিডিওগুলো দেখে বোঝা যাচ্ছে, তারা ট্রেনে ঘুমাচ্ছিলেন ।

এদিকে গুলির এই ঘটনায় সন্দেহভাজন একজনকে হেফাজতে নেওয়া হয়েছে । পুলিশ এই হামলা ও হত্যাকাণ্ডকে একটি বিচ্ছিন্ন ঘটনা এবং উদ্দেশ্যহীন আক্রমণ বলে মনে করছে ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com