শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন

মেট্রোরেল শুক্রবারেও চলবে

নিজস্ব প্রতিবেদক : সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার মেট্রোরেল চলা নিয়ে যাত্রীদের আগ্রহ ছিল শুরু থেকেই । সেই অপেক্ষা এবার শেষ হতে যাচ্ছে । শিগগিরই শুক্রবারেও মেট্রোরেল সেবা চালু হতে যাচ্ছে । তবে দুপুর তিনটার পর থেকে ট্রেন চলাচল করবে বলে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) এর একাধিক কর্মকর্তা একুশের কন্ঠকে বিষয়টি নিশ্চিত করেছেন ।

তারা বলেন, এখনও ঘোষণা হয়নি, তবে পরিকল্পনায় আছে । উপদেষ্টা মহোদয়ের সঙ্গে বিষয়টি নিয়ে আলাপ হয়েছে । তারিখটা এখনও নির্ধারণ করা হয়নি । তবে খুব দ্রুতই আমরা চালু করতে যাচ্ছি ।

ডিএমটিসিএল সূত্র বলছে, শুক্রবার মেট্রোরেল চালুর বিষয়টি নিশ্চিত, খুব বেশি সময় লাগবে না । ইতোমধ্যে স্টেশন কন্ট্রোলার, ট্রেন অপারেটরসহ অন্যান্য যেসব কর্মীরা কাজ করবেন তাদের ডিউটির জন্য রোস্টার তৈরি করার নির্দেশ দেয়া হয়েছে । সকালের দিকে যাত্রী কম থাকায় শুক্রবার দুপুর তিনটা থেকে রাত পর্যন্ত মেট্রোরেল চলাচল করবে বলে জানানো হয়েছে ।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম, এ, এন, ছিদ্দিক একুশের কন্ঠকে বলেন, ‘যাত্রীদের কথা বিবেচনা করে শুক্রবারেও মেট্রোরেল চালু করতে কাজ চলছে । এজন্য আজ স্টেশন পরিদর্শন করা হয়েছে । বিকালে আবার পরিদর্শন করা হবে । আমাদের আরেকটু সময় দিতে হবে । শুক্রবারের পুরো স্টিস্টেমটা সাজাতে হবে । তবে আমরা চালুর বিষয়ে কাজ করছি ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com