শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:১১ অপরাহ্ন

মেট্রোরেল চলবে রবিবার থেকে

নিজস্ব প্রতিনিধি : মেট্রোরেলের কর্মচারীরা নিজ নিজ কাজে যোগদান করেছেন । আগামী রবিবার (২৫ আগস্ট) থেকে মেট্রোরেল চালু করার আশাবাদ ব্যক্ত করেছেন মেট্রোরেল কর্তৃপক্ষ ।

মঙ্গলবার (২০ আগস্ট) সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মো. এহছানুল হক ঢাকার প্রেসক্লাবের মেট্রোরেল স্টেশন পরিদর্শন করেন । এ সময় সচিব মেট্রোরেলের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মেট্রোরেল অতিদ্রুত চালুর বিষয়ে আলোচনা করেন এবং এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেন । তবে মেট্রোরেল চালু হলেও মেরামত ও সংস্কারের প্রয়োজনীয়তা থাকায় আপাতত কাজীপাড়া ও মিরপুর-১০ এ দুটি স্টেশনের কার্যক্রম বন্ধ থাকবে বলে তিনি জানান । পাশাপাশি সচিব এ দুটি স্টেশনের কার্যক্রম চালুর বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেন ।

এ সময় মেট্রোরেলের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিকসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com