শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন

শিরোনামঃ
অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করে: পুলিশ সুপার বিক্ষোভে উত্তাল দিল্লি: জন্তর মন্তরে সাত স্তরের ব্যারিকেড, মেট্রো-রেল-ইন্টারনেট সেবা বন্ধ  নাভি পিল্লেকে নোবেল শান্তি পুরস্কার মানবাধিকারের গুরুত্বের স্বীকৃতি: জাতিসংঘ মৌলবাদ রুখতে পাড়া-মহল্লায় সাংস্কৃতিক উৎসব চাই – এমপি আবু আশফাক গণপরিবহন ব্যবস্থাপনা ও সড়ক নিরাপত্তায় প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ নোবেল শান্তি পুরস্কার পাওয়া উচিত আমার’, দাবি ট্রাম্পের ভারতের কাছে পানির ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী যুক্তরাজ্যে সমকামী সেজে বাংলাদেশিদের আশ্রয়ের আবেদন, গ্রেফতার ৩

মৃত্যুদণ্ড কার্যকরের আগেই কাশিমপুর কারাগারের আসামির মৃত্যু

মিরণ খন্দকার, স্পেশাল করেসপন্ডেন্টঃ গাজীপুরের কাশিমপুরে হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামির মৃত্যু হয়েছে।

শুক্রবার (১ ডিসেম্বর) সকালে হাসপাতালে তার মৃত্যু হয়। ওই ব্যক্তি হলেন নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার লহ্মীবরদী এলাকার মৃত ফাজিল উদ্দিনের ছেলে জহিরুল হক ভূঁইয়া (৭০)।

কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা জানান, বৃহস্পতিবার (৩০ নভেম্বর) রাতে কারাগারের ভেতর অসুস্থ হয়ে পড়েন জহিরুল হক।

এ সময় তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। এক পর্যায়ে শুক্রবার সকাল ৬টার দিকে জহিরুলের মৃত্যু হয়। কারাগারে তার কয়েদি নম্বর ছিল ৪২৭৭/এ। তার বিরুদ্ধে দায়রা মামলা নম্বর ৪৫৯/০৩, আড়াইহাজার থানার মামলা নম্বর ০৬(৩)০২ এবং ধারা ছিল ৩০২/৩৪। ওই মামলায় তিনি মৃত্যুদণ্ডপ্রাপ্ত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com