শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন

শিরোনামঃ
আজকের ঢাকা: কোথায় কী কর্মসূচি ও ট্রাফিক সতর্কতা গণতন্ত্রের মূল শক্তি স্বাধীন সাংবাদিকতা: তথ্যমন্ত্রী ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার প্রশংসায় হামাস, দীর্ঘ লড়াইয়ের হুঁশিয়ারি হিজবুল্লাহর ঈদে নির্বিঘ্ন যাতায়াতে ডিএমপির কঠোর নির্দেশনা: ৭ দিন বন্ধ থাকবে ভারী যানবাহন বৃষ্টির হানা মিরপুরে: ৩২ ওভারে বাংলাদেশের লক্ষ্য ২৪০ রান ইরাকে মার্কিন জ্বালানি বিমান বিধ্বস্ত: ৬ আরোহীর সবাই নিহত ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা

মিয়ানমারের মর্টারশেলের আঘাতে বাংলাদেশিসহ নিহত ২

বান্দরবান প্রতিনিধি:: মিয়ানমার থেকে ছোঁড়া মর্টারশেলের আঘাতে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তে এক বাংলাদেশিসহ দুইজন নিহত হয়েছেন।

সোমবার (৫ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে জলপায়তলী সীমান্তের বাংলাদেশ অভ্যন্তরে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ঘুমধুমের জলপায়তলী সীমান্তের বাদশা মিয়ার স্ত্রী হুসনে আরা (৫০) ও তাদের বাড়িতে কাজ করা এক রোহিঙ্গা। তার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন ঘুমধুম ইউনিয়নের ১নং ওয়ার্ড জলপায়তলীর ইউপি সদস্য শফিকুল ইসলাম।

জলপাইতলী গ্রামটি মিয়ানমার অংশের ঢেঁকুবনিয়া বিজিপি সীমান্ত চৌকি লাগোয়া। রোববার (৪ ফেব্রুয়ারি) পার্শ্ববর্তী তুমব্রু রাইট ক্যাম্প দখলের পর এই চৌকিটি দখলে নিতে অগ্রসর হয় বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি।

সোমবার (৫ ফেব্রুয়ারি) সকাল থেকে সেখানে সংঘর্ষ তীব্র হয়ে উঠেছে। বাংলাদেশের সীমান্ত সড়ক থেকে মিয়ানমার সেনাবাহিনীর হেলিকপ্টার থেকে গোলাবর্ষণের দৃশ্য দেখেছেন স্থানীয়রা।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com