শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
অনলাইন ডেস্ক:: মালয়েশিয়ার মেলাকা রাজ্যের তিয়াং দুয়া এলাকা থেকে ১৩৪ বাংলাদেশিসহ ২৩২ অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন পুলিশ।
বুধবার রাত ১১টা থেকে ৩টা পর্যন্ত এ অভিযান চলে।
অভিযানে ২৪ থেকে ৭০ বছর বয়সী এসব বিদেশি নাগরিককে বিভিন্ন অভিযোগে আটক করা হয়। এর আগে মোট ৩৫৬ জন বিদেশির কাগজপত্র পরীক্ষা করে অভিবাসন পুলিশ।
বৃহস্পতিবার সকালে মেলাকার অভিবাসন বিভাগের পরিচালক অনির্বাণ ফৌজি মোহম্মদ আইনি জানিয়েছেন, গ্রেপ্তারকৃতদের মধ্যে ৮২ জন ইন্দোনেশিয়ান পুরুষ ও ১২ জন নারী, ১৩৪ জন বাংলাদেশি, একজন পাকিস্তানি এবং তিনজন মিয়ানমারের পুরুষ রয়েছে।
অভিযানের সময় অবৈধ অভিবাসীরা ড্রেনে লুকিয়ে পালানোর চেষ্টা করে। গ্রেপ্তারকৃতদের মাচাপ উম্বু ইমিগ্রেশন ডিটেনশন ডিপোতে রাখা হয়েছে।