বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন

মালয়েশিয়ায় দুই হেলিকপ্টারের মুখোমুখি সংঘর্ষে নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক, একুশের কণ্ঠ:: মালয়েশিয়ায় নৌবাহিনীর দুটি হেলিকপ্টারের মুখোমুখি সংঘর্ষে ১০ জন নিহত হয়েছেন। নৌবাহিনীর কুচকাওয়াজে অংশ নিতে সামরিক মহড়া চলাকালীন মঙ্গলবার (২৩ এপ্রিল) সকালে মধ্য আকাশে হেলিকপ্টার দুইটির সংঘর্ষ হয়।

মঙ্গলবার (২৩ এপ্রিল) বিবিসির খবরে বলা হয়, নৌবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, র‌য়্যাল মালয়েশিয়ান নেভির ৯০তম বর্ষপূর্তি আগামী মে মাসে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে হেলিকপ্টার দুটি একটি সামরিক মহড়ায় অংশ নিয়েছিল।

ধারণা করা হচ্ছে, নিচে পড়ার আগে একটি হেলিকপ্টারের রটার ক্লিপে আঘাত হেনেছিল অন্য হেলিকপ্টারটি। এরপর দুইটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিচে পড়ে।

একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয় রানিং ট্র্যাকে। অন্যটি একটি সুইমিং পুলের কাছে বিধ্বস্ত হয়।

বিবৃতিতে আরও বলা হয়, স্থানীয় সময় সকাল সাড়ে ৯ টায় মালয়েশিয়ার পশ্চিমাঞ্চলীয় পেরেক প্রদেশের লুমুত শহরে এ ঘটনা ঘটে। ওই শহরে নৌবাহিনীর একটি ঘাঁটি রয়েছে।

হেলিকপ্টারে থাকা ১০ জন ক্রূর সবাই মারা গেছে বলে জানিয়েছে দেশটির নৌবাহিনী।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com