বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন

ভোটারদের ভোটকেন্দ্রমুখী করতে পারাটাই হবে আমাদের স্বার্থকতা: গয়েশ্বর রায়

নিজস্ব প্রতিবেদক:: ‘এখন জয়-পরাজয় নিয়ে ভাবছি না। আমরা শুধু চাই ভোটাররা যেন ভোট দিতে গিয়ে কোনো কষ্ট না পান। ভোটারদের ভোটকেন্দ্রমুখী করতে পারাটাই হবে আমাদের স্বার্থকতা’।

মঙ্গলবার দুপুরে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা ইউনিয়নে নির্বাচনী প্রচার ও গণসংযোগকালে ঢাকা-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী গয়েশ্বর চন্দ্র রায় এ কথা বলেন।

তিনি আরও বলেন, কেরানীগঞ্জে বিএনপির নেতা-কর্মীরা নিজ দল ছেড়ে অন্য কোন দলে যায়নি। যারা নামসর্বস্ব দলে যোগ দিয়েছে, খোঁজ নিয়ে দেখেন তারা কারা, তাঁদের আসল পরিচয় কি।

বিএনপি অনেক দু:সময় দেখে ও দুর্দিন পার করে এসেছে উল্লেখ করে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, দীর্ঘ সময় ধরে দক্ষিণ কেরানীগঞ্জের বিএনপির নেতা-কর্মীরা হামলা-মামলার শিকার হয়েছেন। বর্তমান অবস্থায় কেউ দল ছেড়ে নামসর্বস্ব দলে যোগ দেবেন সেটা সম্পূর্ণ স্টান্টবাজি ছাড়া আর কিছুই না।

তিনি বলেন, আমরা চাই, ভোটাররা ভোটকেন্দ্রে গিয়ে নির্বিঘ্নে ভোট প্রদান করুক। ভোটদানে তাঁদের যেন কোনো অসুবিধা না হয়। নির্বাচনের ফল নিয়ে এখন ভাবছি না। ভোটের মাধ্যমে গণতন্ত্রের পরিবেশ আবার ফিরে আসুক, এটাই আমাদের প্রত্যাশা।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com