শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি: ভূমি মন্ত্রণালয়ের ভূমি আপিল বোর্ডের অতিরিক্ত সচিব মোঃ আবু হেনা মোস্তফা কামাল ৫ আগস্ট’১৮ কাহারোল উপজেলা ভূমি অফিস পরিদর্শন করেন। তিনি ভূমি অফিস পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন এবং উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাসিম আহমেদকে ধন্যবাদ জানান। জানা যায়, তিনি ২০০১ সালে কাহারোল উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার পদে কর্তব্যরত ছিলেন।