শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন

ভুয়া তথ্য ছড়িয়ে পড়েছে ভয়াবহ বন্যার মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে

স্টাফ রিপোর্টার : দেশে ভয়াবহ বন্যার মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া তথ্য ছড়িয়ে পড়েছে । এসব ভুয়া তথ্যের বিষয়ে আজ রোববার একটি প্রতিবেদন প্রকাশ করেছে তথ্য যাচাইকারী বা ফ্যাক্টচেকার প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার । সেখানে ‘বন্যার ভয়াবহ রূপের মধ্যে ভুয়া তথ্যে সয়লাব সামাজিক যোগাযোগ মাধ্যম’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করা হয় ।

গত ১৮ থেকে ২৪ আগস্ট পর্যন্ত ভুয়া তথ্য শনাক্তের পর ফ্যাক্টচেক হিসেবে ৪৯টি প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার । এরমধ্যে পরিবেশ ও জলবায়ু বিষয়ে ১৯টি ভুয়া তথ্য শনাক্তের কথা বলা হয়েছে ওই প্রতিবেদনে ।

১. বন্যাকবলিত এলাকায় কুকুরকে খাওয়ানো বিদ্যানন্দের ছবি ।

বন্যাকবলিত এলাকায় কুকুরকে খাওয়ানো বিদ্যানন্দের ছবি বিষয়ে রিউমর স্ক্যানারের প্রতিবেদনে বলা হয়, দেশের চলমান বন্যা পরিস্থিতির মধ্যে বিভিন্ন সংগঠন এবং সংস্থা বন্যাকবলিত মানুষ এবং প্রাণীদের উদ্ধারে কাজ করে যাচ্ছে । এর প্রেক্ষিতে, স্বেচ্ছাসেবী সংস্থা বিদ্যানন্দ ফাউন্ডেশনের ফেসবুক পেজ ‘এক টাকায় আহার’ এ প্রকাশিত একটি ছবি নিয়ে নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয় । ছবিটি নিয়ে নেটিজেনদের মনে সন্দেহ কুকুরের অবস্থানের কারণে। প্রাণীটি দাঁড়িয়ে আছে পানির উপরে, তার পুরো শরীর শুকনো বলে প্রতীয়মান হচ্ছে । অনেকেই এটিকে তাই এডিটেড ছবি বলে দাবি করছেন ।

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, বন্যাকবলিত এলাকায় কুকুরকে খাওয়ানোর বিদ্যানন্দের এই ছবিটি সম্পাদিত নয়, বরং ফেনী থেকে তোলা এই ছবিটির মেটাডাটা বিশ্লেষণ করে ছবিটি আসল বলেই নিশ্চিত হওয়া গেছে ।

২. ইশরাক হোসেনের বক্তব্যকে ড. ইউনূসের পদত্যাগ চাওয়ার দাবি বলে প্রচার ।

ইশরাক হোসেনের সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চাওয়ার বক্তব্যকে ড. ইউনূসের পদত্যাগ চাওয়ার দাবিতে প্রচারে বিষয়ে রিউমর স্ক্যানারের প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনার সরকারের পতনের পর গত ৮ আগস্ট নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে বাংলাদেশের নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় । এরই মধ্যে ড. ইউনূসের পদত্যাগ দাবি করলেন বিএনপি নেতা ইশরাক শীর্ষক দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে ।

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, বিএনপি নেতা ইশরাক হোসেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পদত্যাগের দাবি জানাননি বরং প্রচারিত ভিডিওতে তিনি সদ্য সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেনকে উদ্দেশ্য করে পদত্যাগের দাবি জানিয়েছেন ।

৩. ঢাবিতে কোরআন তেলাওয়াত নিয়ে আপত্তি জানানো শিক্ষকের বিষয়ে ভুল তথ্য ।

সম্প্রতি, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন হিন্দু অধ্যাপকের পদত্যাগ এইভাবে নিয়েছে জামাতে ইসলামী ছাত্র সংগঠন। প্রথমে হিন্দু অধ্যাপককে কুরআনের আয়াত পাঠ করে শোনানো হয়েছে তারপর উনার পদত্যাগ নেওয়া হয়েছে ।
বিজ্ঞাপন
উনাকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে’- শীর্ষক ক্যাপশনে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে । একই ভিডিও পার্শ্ববর্তী দেশ ভারতেও ব্যাপকভাবে প্রচার হতে দেখা যায় ।

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, হিন্দু নন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপক মুসলিম ধর্মাবলম্বী । এই ব্যক্তির নাম ড. আব্দুল বাছির । তিনি ঢাবির কলা অন‌ুষ‌দের ডি‌ন ছিলেন । তার বিরুদ্ধে গত রমজানে ঢাবির বটতলায় কোরআন তেলাওয়াত বিষয়ক অনুষ্ঠান আয়োজন নিয়ে আপত্তি জানানোর অভিযোগ উঠেছিল ।

৪. বন্যার্তদের সাহায্যের নামে ফেসবুকে আওয়ামী লীগের মিথ্যা প্রচারণা ।

দেশের বেশ কয়েকটি জেলায় আকস্মিক বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে । এই বিপর্যস্ত পরিস্থিতিতে দল-মত নির্বিশেষে সর্বস্তরের মানুষ বন্যার্তদের সহায়তায় এগিয়ে এসেছেন । চলমান বন্যা পরিস্থিতিকে কেন্দ্র করে আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজসহ দলের বিভিন্ন অঙ্গসংগঠনের পেজ ও গ্রুপ থেকে গুজব ছড়ানোর একাধিক ঘটনা সামনে এসেছে বলে রিউমর স্ক্যানারের প্রতিবেদনে বলা হয়েছে ।

রিউমর স্ক্যানার টিমের তদন্তে বলা হয়, বন্যা পরিস্থিতিকে কেন্দ্র করে আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজসহ দলের বিভিন্ন অঙ্গসংগঠনের পেজ ও গ্রুপ থেকে গুজব ছড়ানো হয়েছে । গুজবগুলো গুজবই আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনগুলোর বন্যার্তদের সহায়তা কার্যক্রম কেন্দ্রিক ।

গুজবগুলোর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো—অন্য রাজনৈতিক বা অরাজনৈতিক প্রতিষ্ঠানের ত্রাণ কার্যক্রমের ছবি ও ভিডিও নিজেদের বলে প্রচার করা, পুরোনো ঘটনার ছবি ব্যবহার করে বর্তমান বন্যার সময় নিজেদের ভূমিকা দেখানো এবং গণমাধ্যমের ফটোকার্ড এডিট করে ছাত্রলীগের সদস্যদের বন্যার্তদের উদ্ধার করতে গিয়ে প্রাণ হারানোর ভুয়া খবর ছড়ানো ।

১০টি গুজবের মধ্যে ৫টি সরাসরি আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে প্রচারিত হয়েছে এবং ১টি দলটির অফিসিয়াল গ্রুপ থেকে ছড়ানো হয়েছে বলে রিউমর স্ক্যানার টিমের তদন্তে বলা হয় ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com