শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন

দুদক পরিচালকের বিরুদ্ধে ভুক্তভোগী নারীর অভিযোগ

নিজস্ব প্রতিবেদক : বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক এস এম মামুনুর রশিদের বিরুদ্ধে ঢাকার আদালতে মামলা দায়ের করা হয়েছে ।

সোমবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৮ এর বিচারক শওকত আলীর আদালতে মামলা দায়ের করেন ভুক্তভোগী এক নারী ।

এদিন আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগের বিষয়ে রাজধানীর দারুসসালাম থানার অফিসার ইনচার্জকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন ।

মামলায় ভুক্তভোগী নারী অভিযোগ করেন, তার সঙ্গে মামুনুর রশিদের প্রেমের সম্পর্ক ছিল । সেই সম্পর্কের সুবাদে আসামি ভুক্তভোগী নারীকে বিয়ের প্রস্তাব দেন । তবে মামুনুর রশিদ বিয়ের অনুমতি না পাওয়া পর্যন্ত তাকে বাড়িতে তুলতে পারবেন না বলে জানান । পরবর্তীতে ২০২৩ সালের ১৬ জুলাই সাভার স্মৃতিসৌধে মামুনুর রশিদ দুই বন্ধুসহ কাবিননামার একটি নীল কাগজে স্বাক্ষর নিয়ে জানান তাদের বিয়ে হয়ে গেছে । এরপর তারা স্বামী-স্ত্রী পরিচয়ে আশুলিয়ায় একটা ভাড়া বাসায় নিয়মিত বসবাস শুরু করেন ।

ভুক্তভোগী নারী আরও অভিযোগ করেন, এ ঘটনা ওই নারী তার বাবা-মাকে জানালে মামুনুর রশিদ ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং বিয়ের কথা গোপন না করায় তার সঙ্গে কোনো সম্পর্ক নেই । এরপর ২৯ জুলাই আসামি ভুক্তভোগী নারীকে একা বাসায় রেখে চলে যান । এরপর ৪ আগস্ট মামুনুর রশিদ বিয়ের সাক্ষীদের সঙ্গে নিয়ে বাদীর বাসায় এসে বলেন এতদিন তারা বিয়ের মিথ্যা নাটক সাজিয়ে একসঙ্গে বসবাস করেছেন । তাকে বিয়ে করে ঘরসংসার করার কোনো ইচ্ছা নেই । এ নিয়ে বাড়াবাড়ি করলে মামুনুর রশিদের মোবাইলে ধারণকৃত অন্তরঙ্গ ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেবেন এবং বাদীকে গুম ও হত্যার হুমকি দেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com