রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন

ভিলেন চরিত্রে শাহরুখ?

বিনোদন ডেস্ক:: ‘ধুম ৪’-এ আসছেন শাহরুখ খান। অভিষেক বচ্চনের বিপরীতেই ‘ভিলেন’ হিসেবে দেখা যাবে তাকে। সম্প্রতি এমনই গুঞ্জন শুরু হয়েছে বলিউডের বিভিন্ন অংশে।

জিনিউজ পত্রিকার খবরে বলা হয়, ‘ধুম ৪’-এ অভিষেক বচ্চনকে নিয়ে আসা হচ্ছে প্রধান চরিত্রে। অভিষেকের বিপরীতে ‘ভিলেন’ হিসেবে আসছেন বাদশা খান। যদিও অভিষেক বচ্চন এ বিষয়ে মুখ খুলতে চাননি। তিনি বলেন, পরিচালক, প্রযোজক আদিত্য চোপড়া এখনও এ বিষয়ে তাকে কিছু জানাননি। তাই কোনও ধরনের গুঞ্জন তিনি কান দিতে রাজি নন জুনিয়র বচ্চন।

এদিকে অনুরাগ কাশ্যপের ‘মনমর্জিয়া’ নিয়ে বর্তমানে ব্যস্ত অভিষেক বচ্চন। ‘মনমর্জিয়া’-তে অভিষেক বচ্চনের সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন ভিকি কৌশল এবং তাপসী পান্নু। ‘মনমর্জিয়া’ দিয়ে বলিউডে এবার অভিষেক বচ্চন দ্বিতীয় ইনিংস শুরু করছেন বলেও বি টাউনের ক্রিটিকরা (সমালোচকরা) মনে করছেন। যদিও, অমিতাভ বচ্চন এ বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি। তিনি বলেন, অভিষেকের ‘মনমর্জিয়া’ নিয়ে তিনি আশাবাদী। তাই প্রথম ইনিংস না দ্বিতীয় ইনিংস, এ বিষয়ে কোনও মন্তব্য তিনি করতে চান না।

এদিকে শুধু ‘মনমর্জিয়া’ শুধু নয়, অনুরাগ কাশ্যপের ‘গুলাব জামুন’-এর শুটিংও শুরু করবেন অভিষেক বচ্চন। এই সিনেমায় ঐশ্বরিয়া রাই-এর সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন অভিষেক। ‘রাবণ’-এর অর দীর্ঘ ৮ বছর পর ঐশ্বরিয়ার সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন অভিষেক। যা নিয়ে রাই-এর ভক্তরা বেশ উচ্ছ্বসিত।

অন্যদিকে অনুরাগ কাশ্যপের সিনেমার জন্য সঞ্জয় লীলা বানশালীর সিনেমায় ‘না’ করে দিয়েছেন ঐশ্বরিয়া। অর্থাৎ, অভিষেক বচ্চনের সঙ্গে অভিনয়ের জন্য বানশালীর মত পরিচালককে না করে দিয়েছেন রাই। এমন গুঞ্জন শুরু হতেই পাল্টা মুখ খোলেন বানশালীর মুখপাত্র।

তিনি জানান, ঐশ্বরিয়াকে কখনও ‘বাজিরাও মাস্তানি’ কিংবা ‘পদ্মাবত’-এর জন্য প্রস্তাব দেওয়া হয়নি। ‘বাজিরাও মাস্তানি’-তে পরিচালকের প্রথম পছন্দ ছিলেন কারিনা কাপুর খান। কিন্তু, কোনও এক অজ্ঞাত কারণে ‘বাজিরাও মাস্তানি’ করবেন না বলে জানান কারিনা। এরপরই ওই সিনেমার জন্য দীপিকাকে প্রস্তাব দেওয়া হয়। পাশাপাশি ‘পদ্মাবত’-এর জন্য কখনওই দীপিকা ছাড়া অন্য কোন ও অভিনেত্রীকে প্রস্তাব দেওয়া হয়নি বলে স্পষ্ট জানান সঞ্জয় লীলা বানশালী।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com