বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন

ভারতের কাশ্মীরের নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ল যাত্রীবাহী ট্যাক্সি , নিহত ১০

অনলাইন ডেস্ক, একুশের কন্ঠ ।।
ভারতের কাশ্মীরের জম্মু-শ্রীনগর জাতীয় সড়কে একটি যাত্রীবাহী ট্যাক্সি নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে গড়িয়ে পড়েছে। এ ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত ১০ জনের। নিহতরা সবাই অভিবাসী শ্রমিক। তারা শ্রীনগরে যাচ্ছিলেন।

ভারতীয় গণমাধ্যম বলছে, শুক্রবার সকালে একটি যাত্রীবাহী ট্যাক্সি শ্রীনগরের দিকে যাচ্ছিল। পরে জম্মু ও কাশ্মীরের রমবান এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রী-সহ ট্যাক্সিটি আচমকা রাস্তার পাশে থাকা গভীর খাদের মধ্যে পড়ে যায়।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পাশাপাশি ঘটনাস্থলে আসে বিপর্যয় মোকাবিলা দলও। তাদের সঙ্গে উদ্ধারকাজে স্থানীয় বাসিন্দারাও যোগ দিয়েছেন।

সংবাদ সংস্থা এএনআই ঘটনাস্থলের একটি ভিডিও প্রকাশ করেছে। তাতে দেখা যাচ্ছে, যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ চলছে। তবে বৃষ্টির কারণে রাস্তা ভেজা থাকায় উদ্ধারকারীদের বেগ পেতে হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com