শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন

বোচাগঞ্জ নাফানগর ইউনিয়ন বিএনপির ইফতার সমপন্ন

মোঃ শামসুল আলম বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি॥ গতকাল সোমবার বোচাগঞ্জ উপজেলার ১নং-নাফানগর ইউনিয়নের সুলতানপুর স্কুল মাঠে ইউনিয়ন বিএনপির সভাপতি ইউপি চেয়ারম্যান শাহনেওয়াজ পারভেজ শাহান এর সভাপতিত্বে বিএনপির ইফতার মাহফিল সমপন্ন হয়েছে। উক্ত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যথাক্রমে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিকুল আলম, সেতাবগঞ্জ পৌর বিএনপির সভাপতি নওসাদ আলী। বক্তারা বলেন আমাদের দলের মধ্যে কিছু মির্জাফর আছে তাদের ইন্ধনে গত ১০জুন রবিবার বোচাগঞ্জ উপজেলা বিএনপির ইফতার মাহফিলে পুলিশ বাধা দিয়েছে। আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে দলের মির্জাফরদের চিন্নিত করতে হবে এবং আগামী দিনে সংগঠনকে শক্তিশালী করার মাধ্যমে এই অবৈধ সরকারের পতন ঘটাতে হবে। ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজমুন নাহার মুক্তি, উপজেলা ছাত্রদলের সভাপতি ওয়াক্কাস আলী কাঞ্চন, বিএনপিনেতা রসিদুল হাসান রফিকসহ সকল পর্যায়ের বিএনপির নেতাকর্মী। এদিকে ইফতার মাহফিল সুষ্ঠুভাবে সমপন্ন হওয়ায় ইউনিয়ন বিএনপির সকল নেতাকর্মী এবং ইফতারে উপস্থিত সকল মুসুল্লিকে মোবারক বাদ জানিয়েছেন চেয়ারম্যান শাহনেওয়াজ পারভেজ শাহান।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com