শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন

বোচাগঞ্জে ১৩টি গ্রামে বিদ্যুতায়নের উদ্বোধন করেন খালিদ মাহমুদ চৌধুরী এমপি

মোঃ শামসুল আলম বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি॥ গত ২২ জুলাই সন্ধ্যায় দিনাজপুরের বোচাগঞ্জে উপজেলার ২নং-ইশানিয়া ইউনিয়নের কালোপীর বাজারে এক সুধী সমাবেশের মাধ্যমে খামার খানপুর, মহেশাইল (দেবেন পাড়া), উত্তর কৃষ্ণপুর, মহব্বতপুর, জামিরা, মহেশাইল (সরকারপাড়া), মহেশাইল (স্কুলপাড়া, শ্যামাপাড়া), বাড়েয়া (ডাঙ্গীপাড়া), জিনোর (দুলাহার) ও উত্তর কৃষ্ণপুর সহ ১৩টি গ্রামের ৬৪৫টি বাড়ীতে শুভ বিদ্যুতায়নের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি। ২নং-ইশানিয়া ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজিত সুধী সমাবেশে উপজেলা নির্বাহী অফিসার সারওয়ার মোর্শেদ এর সভাপতিত্বে বিশেষ আরো বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ফরহাদ হাসান চৌধুরী ইগলু, ঠাকুরগাও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ ইমদাদুল হক, বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নইমউদ্দীন শাহ, সাধারণ সম্পাদক মোঃ আফসার আলী, পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আক্তারুল ইসলাম, ইউপি চেয়ারম্যান উৎপল রায় বুলু, সাবেক চেয়ারম্যান কামাল উদ্দীন লাবলু, ইশানিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাসুম সরকার, সাধারণ সম্পাদক আবু সাইদ বাবলা প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালন করেন বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্য নির্বাহী সংসদের সদস্য মোঃ সাইদুর রহমান।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com