শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন

বোচাগঞ্জে মাদ্রাসার সুপার আল আমিনের বিরুদ্ধে শিশু বলৎকার ও নির্যাতনের অভিযোগ

মোঃ শামসুল আলম বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি॥ দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার ৫নং-ছাতইল ইউনিয়নের পাঁচপাড়া গ্রামের আল মদীনা হাফেজিয়া মাদ্রাসার সুপার আল আমিনের বিরুদ্ধে প্রতিষ্ঠানের শিক্ষার্থী শিশু নওসাদ হোসেন (১২) কে দীর্ঘ দিন ধরে বলৎকার ও নির্যাতনের গুরুত্বর অভিযোগ পাওয়া গেছে। সরেজমিন পরিদর্শনে গেলে নির্যাতিত শুশু নওসাদ হোসেন তার জবানবন্দিতে বলেন, বলৎকারের বিষয়ে ইতিপূর্বে সে তার পিতা মাতাকে অবহিত করেছেন। নির্যাতিত শিশুর পিতা মাতা এ জঘন্য অপরাধের বিষয়টি প্রতিষ্ঠানের সভাপতি চন্দরিয়া কলেজের প্রভাষক মোঃ আইয়ুব আলীকে ফোনে জানানোর পর গত সোমবার দিবাগত গভীর রাতে পূনরায় নির্যাতিত শিশু নওসাদ আলীকে শারীরিক ভাবে নির্যাতন করা হয়। এ বিষয়ে প্রতিষ্ঠানের সভাপতি মোঃ আইয়ুব আলীকে প্রশ্ন করা হলে তিনি বলেন বিষয়টি গত রবিবার ফোনে নির্যাতিত শিশুর মায়ের মাধ্যমে তিনি জেনেছেন। প্রতিষ্ঠান সুপারের ছবি এবং নাম ঠিকানা চাওয়া হলে আইয়ুব আলী বলেন আমার কাছে সুপারের কোন ছবি নেই। ৫নং-ছাতইল ইউনিয়নের চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান হাবু বিষয়টি মীমাংসা করে দিয়েছে এমন সংবাদের ভিত্তিতে তিনি এ বিষয়ে অবগত আছেন কিনা মুঠো ফোনে জান্তে চাইলে তিনি এ প্রতিনিধিকে বলেন বিষয়টি মীমাংসার জন্য গতকাল বুধবার সকালে ঐ এলাকার মানুষ আমাকে সেখানে নিয়ে য়ায়। আমি এলাকাবাসীকে স্পষ্ট বলেছি এ বিষয়টি আমি মীমাংসা করতে পারবো না। ভোটের রাজনীতি এবং সমাজ ব্যবস্থার ত্র“টির কারণে প্রায় সময় এধরণের জঘন্য অপরাধ করেও অপরাধীরা পার পেয়ে যাচ্ছে। এ বিষয়ে সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্তৃপক্ষ এবং পুলিশ প্রশাসনকে এখনি ব্যবস্থা নিতে হবে অন্যথায় শিশু নির্যাতন বৃদ্ধি পাওয়ার পাশাপাশি অপরাধীরা রয়ে যাবে ধরা ছোয়ার বাইরে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com