শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন

বোচাগঞ্জে বিশ্ব শিশু শ্রম প্রতিরোধ দিবস উদযাপন

মোঃ শামসুল আলম বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি॥ মঙ্গলবার সকালে বোচাগঞ্জ উপজেলার ২নং-ইশানিয়া ইউনিয়নের বৈড়াগী বাজারে গুডনেইবারস্ বাংলাদেশ বোচাগঞ্জ সিডিপির কৃষি সমবায় সমিতি লিঃ এর নিজস্ব স্থানে বোচাগঞ্জ সিডিপির আয়োজনে বিশ্ব শিশু শ্রম প্রতিরোধ দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করা হয়।

বোচাগঞ্জ সিডিপির উপজেলা ম্যানেজার রতন বালার সভাপতিত্বে এবং শিক্ষা ও সুরক্ষা বিষয়ক কর্মকর্তা শান্ত চিরান এর সঞ্চালনায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার ইবনে মাসুদ রানা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বোচাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ শামসুল আলম। এছাড়াও বক্তব্য রাখেন সিডিপির হেল্থ অফিসার মোঃ আবুল ফাত্তাহ, সিডিপির শিশু পরিষদ কমিটির সভাপতি ফারসি আক্তার প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বিশ্ব শিশু শ্রম প্রতিরোধ দিবসের তাৎপর্য্য ও গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন। আলোচনা শেষে আবৃত্তি প্রতিযোগিদের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com