শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন

বোচাগঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল

মোঃ শামসুল আলম বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: সেতাবগঞ্জ ঐতিহাসিক বড় মাঠে উপজেলা পর্যায়ের বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্ট ২০১৮ এর ফাইনাল খেলা ২৬ জুলাই বৃহস্পতিবার বিকালে সমপন্ন হয়েছে। ফাইনাল খেলার উদ্বোধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি। উপজেলা নির্বাহী অফিসার সারওয়ার মোর্শেদ এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ফরহাদ হাসান চৌধুরী ইগলু, সেতাবগঞ্জ পৌরসভার মেয়র মোঃ আব্দুস সবুর, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ আবু সৈয়দ হোসেন, সাধারণ সম্পাদক আফসার আলী ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ নূরুল আনোয়ার চৌধুরী। মেয়ে দলের খেলায় লক্ষনিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ০১-০ গোলের ব্যবধানে ফুটকী বাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে উপজেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। ছেলে দলের খেলায় ট্রাইবেকারে মুড়িয়ালা সরকারী প্রাথমিক বিদ্যালয় বাতাসন সরকারী প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে উপজেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। আলোচনা শেষে উভয় দলের খোলোয়ারদের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি। এসময় ইউপি চেয়ারম্যান মোঃ জাফরুল্লাহ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শামীম আজাদ, উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক বরুন চন্দ্র সরকার সহ এলাকার ক্রীড়া প্রেমী ব্যাক্তি ও সুধীজন উপস্থিত ছিলেন।

ছবিরক্যাপশনঃ গতকাল ২৬ জুলাই বৃহস্পতিবার সেতাবগঞ্জ বড়মাঠে উপজেলা পর্যায়ের বঙ্গবন্ধু ও বঙ্গমাতা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা শেষে উপজেলা চ্যাস্পিয়ন মুড়িয়ালা সরকারী প্রাথমিক বিদ্যালয় ও লক্ষনিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় এর খেলোয়ারদের হাতে পুরস্কার তুলেদেন অনুষ্ঠানের প্রধান অতিথি খালিদ মাহমুদ চৌধুরী এমপি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com