শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন

বোচাগঞ্জে প্রায় সাড়ে ১৬ হাজার মানুষ নিরাপদ পানির সুবিধা পাচ্ছে

মোঃ শামসুল আলম বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি॥ আগামী অক্টোবর থেকে দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার প্রায় সাড়ে ১৬ হাজার সুবিধা বঞ্চিত মানুষ নিরাপদ পানির সুবিধা পেতে যাচ্ছে।

আজ সোমবার সকাল সাড়ে ১১টায় উপজেলা কনফারেন্স রুমে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর আয়োজিত পানি সরবরাহ ও স্যানিটেশন (ওয়াটসন) কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহিত হয়েছে।

কমিটির সভাপতি উপজেলা চেয়ারম্যান ফরহাদ হাসান চৌধুরী ইগলুর সভাপতিত্বে অনষ্ঠিত সভায় ২০১৮-১৯ অর্থবছরে বরাদ্দকৃত ১ কোটি ২৭ লক্ষ ৫০ হাজার টাকার বিপরীতে ৬৬টি অ-গভীর নলকুপ, ৯৮টি তারা নলকুপ ইউনিয়ন ভিত্তিক বিভাজনের পাশাপাশি নিরাপদ পানি সুবিধা বঞ্চিত এলাকায় নলকুপগুলো স্থাপনের সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে।

উল্লেখ্য যে, ইতিপূর্বেও ১৬৫টি নলকুপ অনুরুপভাবে সুবিধা বঞ্চিত এলাকায় বিভাজন করা হয়েছে। আগামী অক্টোবরের মধ্যে নলকুপ বসানো কার্যক্রম শুরু হবে। এ কার্যক্রম বাস্তবায়ন হলে অত্র বোচাগঞ্জ উপজেলার প্রায় সাড়ে ১৬ হাজার মানুষ নিরাপদ পানির সুবিধা পাবে। সভায় উপজেলা পানি সরবরাহ ও স্যানিটেশন (ওয়াটসন) কমিটির সহ-সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফকরুল হাসান, সদস্য সচিব উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তা মোঃ মঞ্জুরুল ইসলাম সহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

এ বিষয়ে (ওয়াটসন) কমিটির সভাপতি উপজেলা চেয়ারম্যান ফরহাদ হাসান চৌধুরী ইগলু বলেন, সুবিধা বঞ্চিত এলাকা নির্নয় করার মাধ্যমে বর্তমান সরকারের সুযোগ সুবিধা গুলো সুবিধা বঞ্চিত মানুষের দৌড়গোড়ায় পৌছানোর পাশাপাশি উপজেলার উন্নয়ন বঞ্চিত মানুষের সেবা করার চেষ্টা করছি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com