শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন

বোচাগঞ্জে গুড নেইবার্স্ এর উদ্দ্যোগে পিএসএম মিটিং ও পুরস্কার বিতরণ

মোঃ শামসুল আলম বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি॥ আজ ৩১ জুলাই মঙ্গলবার বিকেলে বোচাগঞ্জ উপজেলার বাতাসন দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মিলনায়তন কক্ষে গুড নেইবার্স্ বাংলাদেশ বোচাগঞ্জ সিডিপির আয়োজনে ১৯টি সরকারী প্রাথমিক, ৭টি মাধ্যমিক এবং ৬টি বিদ্যালয়ের মোট ৩২ জন প্রধান শিক্ষক/ শিক্ষিকা এবং এসএমসি সভাপতির অংশ গ্রহনে বোচাগঞ্জ সিডিপির প্রকল্প ব্যবস্থাপক রতন বালার সভাপতিত্বে এবং হেলথ অফিসার কে.এম আবুল ফাত্তা এর সঞ্চালনায় পিএসএম মিটিং ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান করা হয়েছে। এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আহসান হাবিব। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে উপজেলা শিক্ষা অফিসার কাজী মোঃ জাহাঙ্গীর আলম, ১নং-নাফানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শাহনেওয়াজ পারভেজ শাহান ও উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ দেলোয়ার হোসেন। পিএসএম মিটিং এর মুল উদ্দেশ্য ছিল একে অপরের সাথে সাক্ষৎ ও সুস¤পর্ক স্থাপন, তালিকা ভুক্ত স্কুলগুলোর সার্বিক অবস্থা সম্পর্কে অবগতকরন, শিক্ষক ও এসএমসির দায়িত্ব সম্পর্কে আলোচনা, সকল পরীক্ষায় ছাত্র-ছাত্রীর পাশের হার বাড়ানো সম্পর্কে আলোচনা, পিইসি’১৭ এবং এসএসসি ১৮ পরীক্ষায় পাশের হারের ভিত্তিতে সম্মাননা প্রদান ও শিক্ষাখাতে কিভাবে এবং কোন উপায়ে জিএনবির কাজ কারার প্রয়োজন আছে সে সম্পর্কে আলোচনা। এসময় বোচাগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ শামসুল আলম সহ বোচাগঞ্জ সিডিপির শিক্ষা ও সুরক্ষা বিষয়ক কর্মকর্তা সলেমন বৈরাগী সহ অন্যান্য কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com