রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন

বোচাগঞ্জে কৃষক উদ্বুদ্ধকরণ সভা ও পার্চিং উৎসব

মোঃ শামসুল আলম বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি॥ আজ সোমবার দুপুরে দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার পুলহাট মৌজায় কৃষক পর্যায়ে সচেতনা বৃদ্ধির লক্ষ্যে বোরো ধানের ক্ষতিকারক পোকা দমনে উদ্বুদ্ধকরণ সভা ও পার্চিং উৎসব করেছে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ বাসুদেব রায়, উপ-সহকারী ও (উদ্ভিদ) সংরক্ষন কর্মকর্তা মোঃ রাসেল মামুন সরকার এবং সংশ্লিষ্ট এসিওগণ সহ এলাকার শতাধিক কৃষক উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, পার্চিং পদ্ধতিতে ধানের পোকা দমন হচ্ছে একটি প্রাকৃতিক পদ্ধতি। ধান রোপনের পরপরই ধানের জমিতে বাঁশ, কাঠ, পাঠকাঠি, মরা গাছের ডাল অথবা জীবন্ত গাছ যেমন ধৈঞ্চার গাছ পার্চিং হিসেবে ব্যবহার করে ধানের মাজরা পোকা দমন করা সম্ভব। ধানের জমিতে ৫-৭ মিটার দুরে দুরে পার্চিং করতে হয়। এক বিঘা জমিতে ৮-১০ টি পার্চিং প্রয়োজন হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com