রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন

বেলুচিস্তানে আত্মঘাতী বোমা হামলায় ৯ পুলিশ নিহত

আন্তর্জাতিক ডেস্ক, ই-কণ্ঠ অনলাইন:: পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে পুলিশকে বহনকারী একটি ট্রাকে আত্মঘাতী বোমা হামলায় ৯ পুলিশ কর্মকর্তা নিহত হয়েছে।

সোমবারের এই হামলায় আহত হয়েছেন অন্তত আরো ১৬ জন। নিহতরা সবাই পুলিশ বিশেষ বিভাগের সদস্য।

সিনিয়র পুলিশ কর্মকর্তা আবদুল হাই আমির বলেছেন, আত্মঘাতী হামলাকারী মোটরবাইকে করে এসে ট্রাকের পেছন দিকে আঘাত করে।

পাকিস্তানের দৈনিক ডনের খবরে বলা হয়েছে, সিবি ও কাচি সীমান্ত লাগোয় একটি সেতুতে আত্মঘাতী এই হামলা চালানো হয়। নিহত পুলিশ কর্মকর্তাদের সবাই বেলুচিস্তান প্রাদেশিক পুলিশের বিশেষ বিভাগের সদস্য।

আত্মঘাতী হামলার পর বোলানের ওই এলাকা ঘিরে রাখা হয়েছে বলে বেলুচিস্তানের কাচির জ্যেষ্ঠ পুলিশ সুপার মাহমুদ নোতেজাই ডনকে জানিয়েছেন। সন্দেহভাজন হামলাকারীদের ধরতে অভিযানে নেমেছে পুলিশ। তবে হামলার দায় কোনো গোষ্ঠী স্বীকার করেনি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com