শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন

বীরগঞ্জে হরিজন সম্প্রদায়ের প্রীতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত

এন.আই.মিলন, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি- দিনাজপুরের বীরগঞ্জে হরিজন সম্প্রদায়ের প্রীতি ফুটবল টুর্নামেন্ট খেলার শুভ উদ্বোধন করেন অধ্যক্ষ মোঃ রফিকুল ইসলাম।
বীরগঞ্জ সরকারী বালক উচ্চ বিদ্যালয় মাঠে ৬ জুলাই শুক্রবার বিকাল ৪টায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বীরগঞ্জ ও কাহারোল এলাকার হরিজন সম্প্রদায়ের প্রীতি ফুটবল টুর্নামেন্ট খেলার শুভ উদ্বোধন করেন বীরগঞ্জ পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও বীরগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ রফিকুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন আ’লীগ পৌর কমিটির ৩নং ওয়ার্ড সাধারন সম্পাদক মোঃ রাসেল, উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহব্বায়ক সাজেদুর রহমান অন্তু, ঠাকুরগাঁও জেলা হরিজন ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রাজু বাসফোর, বীরগঞ্জ উপজেলা হরিজন ঐক্য পরিষদের সভাপতি দিলীপ বাসফোর প্রমুখ।
খেলায় ঠাকুরগাঁও জেলা হরিজন ঐক্য পরিষদ দল এবং বীরগঞ্জ-কাহারোল অঞ্চল হরিজন ঐক্য পরিষদ দল অংশগ্রহণ করেন। খেলায় ঠাকুরগাঁও জেলা হরিজন ঐক্য পরিষদ দল ১ গোলে জয় লাভ করেন।
উপস্থিত অতিথিবৃন্দ খেলা শেষে দুই দলের মধ্যে পুরুস্কার তুলে দেন। এ সময় খেলায় দেখতে আসা দর্শকদের পদচারণায় মুখরিত হয়ে উঠে বীরগঞ্জ সরকারী বালক উচ্চ বিদ্যালয় মাঠ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com