শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১২:০৮ অপরাহ্ন

বীরগঞ্জের হাস্কিং মিলের ফিতার সাথে শাড়ী প্যাচিয়ে মহিলা শ্রমিকের মর্মান্তিক মৃত্যু

এন.আই.মিলন, দিনাজপুর প্রতিনিধি- দিনাজপুরের বীরগঞ্জে হাস্কিং মিলের ফিতার সাথে শাড়ী প্যাচিয়ে মহিলা শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
উপজেলার মহনপুর ইউনিয়নের লাটেরহাট এলাকায় চকদফর গ্রামের তোফাজ্জল হোসেন মন্ডল কাচুয়া’র হাস্কিং মিলে কাজ করার সময় গত ২৩ জুন সকাল প্রায় ৮টার দিকে মাটিয়াকুড়া গ্রামের কালামের স্ত্রী মহিলা শ্রমিক আসমা খাতুন (৩২) হাস্কিৃং মিলের ফিতার সাথে শাড়ী প্যাচিয়ে গুরুতর আহত হয়।
আহত আসমা খাতুনকে মুমুর্ষ অবস্থায় বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দ্রুত দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করে। সেখানে চিকিৎসাধিন অবস্থায় সকাল ১১টায় আসমা খাতুনের মৃত্যু হয়।
সংবাদ পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে লাশের সুরতহাল লিপিবদ্ধ করে এবং পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। পরে মহিলা শ্রমিক আসমা খাতুনের লাশ স্থানীয় কবরস্থানে দাফন করা হয়েছে।
মহনপুর ইউপি চেয়ারম্যান মোঃ মজিদুল ইসলাম সংবাদের সত্যতা নিশ্চিত করে জানান, মহিলা শ্রমিক আসমা খাতুনের দাফন কাজ সম্পন্ন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com