শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১২:০৯ অপরাহ্ন

বীরগঞ্জের প্রাথমিক বিদ্যালয়ে ১০৯ টি ল্যাপটপ বিতরণ করা হয়েছে

এন.আই.মিলন, দিনাজপুর প্রতিনিধি- দিনাজপুরের বীরগঞ্জের ১০৯ টি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ করেছে শিক্ষা অফিস।
বীরগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস প্রাঙ্গণে ২৫ জুন রোজ সোমবার উপজেলা শিক্ষা অফিসার এরশাদুল হক এর সভাপতিত্বে বীরগঞ্জ উপজেলার ১০৯ টি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন সহকারী শিক্ষা অফিসার মো. নাজিমুদ্দিন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মিনহাজ উদ্দিন সহ বীরগঞ্জ উপজেলা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ।
এসময় উপজেলা শিক্ষা অফিসার এরশাদুল হক জানায়, ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে প্রতিটি প্রাথমিক বিদ্যালয়কে ডিজিটাল ও মাল্টিমিডিয়া এর মাধ্যমে পাঠদান করার লক্ষ্যে ১০৯ টি ল্যাপটপ বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com