শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১২:০৯ অপরাহ্ন

বীরগঞ্জের গন্ডারঝাড় এলাকা হতে ৩ জুয়ারু আটক

এন.আই.মিলন, দিনাজপুর প্রতিনিধি- দিনাজপুরের বীরগঞ্জ পুলিশ ৩ জুয়ারুকে আটক করে আদালতে প্রেরন করেছে।
বীরগঞ্জ থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ২৩ জুন রাতে এসআই আমজাদ আলীর এর নেতৃত্বে এসআই মোঃ লুৎফর রহমান, এসআই দুলাল, এএসআই কেবিএম শাহরিয়ার, এএসআই মাসুদ রানা নিজপাড়া ইউনিয়নের গন্ডারঝাড় এলাকায় অভিযান চালিয়ে ৩ জুয়ারুকে আটক করে আদালতে প্রেরন করেছে।
আটককৃতরা হলেন নিজপাড়া ইউনিয়নের কাচারিপাড়া এলাকার মৃত এমাজ উদ্দিনের পুত্র বাবুল হোসেন (৪২), গন্ডারঝাড় গ্রামের মৃত খমির উদ্দিনের পুত্র আতাবুর রহমান (৪৫) ও মৃত খগেশ্বরের পুত্র সুরেন চন্দ্র রায়(৩৮) কে আটক করে। যাহা প্রকাশ্য জুয়া আইন, ১৮৬৭ এর ৪ ধারায় বীরগঞ্জ থানায় ২৪/০৬/২০১৮ ইং তারিখে ২০ নং মামলা রুজু করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com