রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন

‘বিয়ে দরকার নেই, বাচ্চা জন্ম দাও’

বিনোদন ডেস্ক:: শেষ হচ্ছে ‘বডিগার্ড’ খ্যাত তারকা সালমান খানের রিয়েলিটি শো ‘দশ কা দম’। যদিও শেষের পর্ব এখনও আলোর মুখ দেখেনি। কিন্তু শাহরুখ খানের ফ্যান ক্লাবের তরফে সম্প্রতি একটি ভিডিও শেয়ার করা হয়। যেখানে শাহরুখ, সালমান খান এবং রানি মুখার্জিকে একসঙ্গে দেখা যায়। শুধু তাই নয়, তাদের সঙ্গে দেখা যায় অমিতাভ বচ্চনকেও। যদিও সেটা ডামি রূপে।

জিনিউজ জানায়, সম্প্রতি ‘দশ কা দামের’ মঞ্চে হাজির হয়েছিলেন বলিউড বাদশাহ শাহরুখ, সালমান খান এবং রানি মুখার্জি। ওই অনুষ্ঠানে দুই খানকে দেখে রানি ‘মেরে করণ, অর্জুন আ গ্যায়ে’ বলে গলা ফাটান।

শুধু তাই নয়, শাহরুখ, সালমানের মধ্যে কে আগে শিশুদের ন্যাপি পাল্টাতে পারে, শুরু হয় সেই প্রতিযোগিতাও। সেখানে সালমান অনেকটাই এগিয়ে যান শাহরুখের তুলনায়। যা দেখে রানি বলেন, ‘আব শাদিবাদি ছোড় দো, বাচ্চে প্যায়দা করলো’ এর অর্থ হল বিয়ে করার দরকার নেই। এবার সন্তান জন্ম দাও’। রানির এহেন রসিকতা শুনে হেসে ফেলেন শাহরুখ খানও।

এছাড়া মেয়েদের কীভাবে বাগে আনতে হয় এ ব্যপারে টিপস দিতে দেখা যায় কিং খানকে। এর জবাবে সালমান বলেন, তিনি তো সব সময় মেয়েদের সঙ্গে ভালভাবেই কথা বলেন। সবকিছু মিলিয়ে প্রাণবন্ত হয়ে ওঠে ‘দশ কা দাম’-এর পর্ব।

এদিকে ‘ভারত’-এর প্রথম পর্যায়ের শুটিং সেরে সবে মুম্বাইতে ফিরেছেন সলমন খান। এই সিনেমায় সালমানের সঙ্গে রয়েছেন ক্যাটরিনা কাইফ, নোরা ফতেহি, সুনীল গ্রোভার-রা।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com