শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
বিশ্বে দূষিত শহরের তালিকায় ঢাকা শীর্ষে অনলাইন ডেস্ক:: রাজধানী ঢাকা দীর্ঘদিন ধরে বায়ুদূষণের কবলে। শহরটির বাতাস খুবই অস্বাস্থ্যকর অবস্থায় রয়েছে। বিশ্বের ১২৪টি শহরের মধ্যে বায়ুদূষণে রাজধানী ঢাকা সবার শীর্ষে অবস্থান করছে।
শনিবার (২২ ফেব্রুয়ারী) সকাল ৯টায় আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, ১৮৪ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষ অবস্থানে রয়েছে ঢাকা। গতকালও শীর্ষে ছিল রাজধানী ঢাকা শহর।
অন্যদিকে, এই মুহূর্তে দূষিত বায়ুর শহর হিসেবে দ্বিতীয় অবস্থানে রয়েছে নেপালের কাঠমান্ডু, এ শহরের স্কোর ছিল ১৭৮। তৃতীয় অবস্থানে রয়েছে উগান্ডার কামপিলা, শহরটির স্কোর ১৭৮। চতুর্থ অবস্থানে রয়েছে পোল্যান্ডের কের্যাকাউ, এ শহরের স্কোর ছিল ১৭০ এবং পঞ্চম অবস্থানে রয়েছে উত্তর মেসিডোনিয়ার স্কপিয়ে, এ শহরের স্কোর ১৬৫।
প্রসঙ্গত, ১০১ থেকে ১৫০ এর মধ্যে হলে বাতাসের মান সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর ১৫১ থেকে ২০০ এর মধ্যে একিউআই স্কোরকে অস্বাস্থ্যকর বলে মনে করা হয়। ২০১ থেকে ৩০০ এর মধ্যে খুব অস্বাস্থ্যকর বলা হয়, ৩০১+ একিউআই স্কোরকে ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়, যা বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।
বাংলাদেশে একিউআই নির্ধারণ করা হয় দূষণের ৫টি বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে। সেগুলো হলো- বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ ও ওজোন (ও৩)। দীর্ঘদিন ধরে বায়ু দূষণে ভুগছে ঢাকা। এর বাতাসের গুণমান সাধারণত শীতকালে অস্বাস্থ্যকর হয়ে যায় এবং বর্ষাকালে কিছুটা উন্নত হয়।