বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন

বিশ্বের সর্বকনিষ্ঠ ড্রোন ভিডিওগ্রাফার লুইসা

আন্তর্জাতিক ডেস্ক:: বয়স মাত্র ৮ বছর। দ্বিতীয় শ্রেণীর স্কুল ছাত্রী। অথচ এই বয়সেই ড্রোন উড়িয়ে ইউরোপ, জাপান, অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়ার ভিডিওগ্রাফি করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম তুলেছে যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের বাসিন্দা লুইসা রয়্যার।

এরই মধ্যে সে এজেডড্রোনফেস্ট ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল পুরস্কার জিতে নিয়েছে। এতে সে বিশ্বের সর্বকনিষ্ঠ ড্রোন ভিডিওগ্রাফার হিসেবে নাম লিখিয়েছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে।

লুইসা বিদেশ ভ্রমণের সময় ড্রোন দিয়ে ভিডিও করে। পরে তার শিক্ষকের উৎসাহে সেগুলো ফিল্ম ফেস্টিভালে পাঠায়। এরপর তার ভিডিও ২০২৩ সালে বেস্ট নিউ ড্রোন পাইলট অ্যাওয়ার্ড অর্জন করে।

লুইসা জানায়, বিভিন্ন দেশ ও স্থানে কীভাবে নিরাপদে ড্রোন উড়াতে হয়, তা বোঝা তার জন্য খুবই কঠিন ছিল। বিমানবন্দরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা এড়িয়ে চলতে হয়; কিছু বিষয়ে খুবই সতর্ক থাকতে হয়।

সে জানায়, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড সনদ গ্রহণ তার জন্য পরম আনন্দের ছিল। এই অনুভূতি তাকে ও পরিবারকে গর্বিত করেছে।

লুইসা তার যাত্রা শুরুর বিষয়ে বলেছে, ‘আমি উপহার হিসাবে একটি ড্রোন পাই। আমি বিজ্ঞান পছন্দ করি এবং এটি একটি ভিন্ন দৃষ্টিকোণ থেকে বিশ্বকে দেখতে সাহায্য করে।’

ভ্রমণের প্রতি তার এই আগ্রহ সৃষ্টি পরিবারের উৎসাহে সম্ভব হয়েছে। যা লুইসার দক্ষতা বাড়াতে যথেষ্ট সুযোগ করে দিয়েছে।

 

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com