শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০১:২৪ অপরাহ্ন

শিরোনামঃ
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥

বিয়ের দাওয়াতে গিয়ে গাড়ি খাদে, প্রাণ গেল যুবকের

বিয়ের দাওয়াতে গিয়ে গাড়ি খাদে, প্রাণ গেল যুবকের

বশির আহমেদ, বান্দরবান জেলা প্রতিনিধি:: বান্দরবানের আলীকদম উপজেলায় বিয়ের দাওয়াতে যাওয়ার পথে ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় থংয়া ম্রো (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় নারী, পুরুষ ও শিশুসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।

শুক্রবার (১৬ মে) দুপুরে উপজেলার কলারঝিরি এলাকার জমিরাম পাড়া সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সকালে আলীকদম-থানচি সড়কের ২৬ কিলোমিটার এলাকার মাংগু পাড়ার বাসিন্দারা একটি বিয়ের দাওয়াতে যোগ দিতে জীপগাড়ি (চাঁদের গাড়ি) করে আলীকদম কলারঝিরি যাচ্ছিলেন। গাড়িটিতে থাকা সবাই ম্রো সম্প্রদায়ের এবং একই পাড়ার বাসিন্দা। গন্তব্যে পৌঁছার আগে জমিরাম পাড়ার পাশে চালক নিয়ন্ত্রণ হারালে জীপগাড়িটি প্রায় ৫০ ফুট নিচে পাহাড়ি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই থংয়া ম্রো নামে এক যুবকের মৃত্যু হয়। দুর্ঘটনায় নারী-পুরুষ ও শিশুসহ অন্তত ২০ জন আহত হন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা জহির উদ্দিন বলেন, জীপগাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ৫০ ফুট পাহাড়ি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই একজন মারা যান। দুর্ঘটনার প্রকৃত কারণ তদন্ত সাপেক্ষে জানা যাবে বলেও জানান এই কর্মকর্তা।

 

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com