শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৪:১০ অপরাহ্ন

শিরোনামঃ
আজকের ঢাকা: কোথায় কী কর্মসূচি ও ট্রাফিক সতর্কতা গণতন্ত্রের মূল শক্তি স্বাধীন সাংবাদিকতা: তথ্যমন্ত্রী ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার প্রশংসায় হামাস, দীর্ঘ লড়াইয়ের হুঁশিয়ারি হিজবুল্লাহর ঈদে নির্বিঘ্ন যাতায়াতে ডিএমপির কঠোর নির্দেশনা: ৭ দিন বন্ধ থাকবে ভারী যানবাহন বৃষ্টির হানা মিরপুরে: ৩২ ওভারে বাংলাদেশের লক্ষ্য ২৪০ রান ইরাকে মার্কিন জ্বালানি বিমান বিধ্বস্ত: ৬ আরোহীর সবাই নিহত ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা

বান্দরবানে ১২ কোটি টাকার প্রকল্প উদ্বোধন

বশির আহমেদ, বান্দরবান প্রতিনিধি:: স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর বাস্তবায়নে বান্দরবানের ২টি উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

শনিবার (১৭ জুন) সকালে বান্দরবান পৌরসভার কানাপাড়া এলাকায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৭ কোটি ৭৭ লক্ষ ৫৩ হাজার টাকা ব্যয়ে কেবি রোড থেকে কানাপাড়া পর্যন্ত সাড়ে আট কিলোমিটার সড়কের নির্মাণ কাজ উদ্বোধন করেন।

পরে মন্ত্রী রেইচা বাজার এলাকায় ৩ কোটি ৮২ লক্ষ ২৯হাজার টাকা ব্যয়ে ২য় তলা বিশিষ্ট রেইচা গ্রামীন বাজারের উদ্বোধন করেন।

এসময় পার্বত্যমন্ত্রী বলেন, বর্তমান আওয়ামীলীগ সরকারের আমলে সমতলের মত পার্বত্য এলাকায় বিভিন্ন উন্নয়ন কার্যক্রম চলমান রয়েছে বলে মন্তব্য করেন এবং আগামীতেও সবাইকে আওয়ামীলীগ সরকারের পাশে থাকার আহবান জানান।

অনুষ্ঠানে সহকারী কমিশনার অরুপ কুমার সিংহ, অতিরিক্ত সহকারী পুলিশ সুপার মোজাফফর হোসেন, পার্বত্য জেলা পরিষদের সদস্য মোজাম্মেল হক বাহাদুর, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর নির্বাহী প্রকৌশলী জিয়াউল ইসলাম মজুমদারসহ বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

 

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com