বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
বশির আহাম্মদ, বান্দরবান জেলা প্রতিনিধি:: বান্দরবান জেলায় টানা অতি ভারী বর্ষণের ফলে সৃষ্ট আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত ও পানিবন্দী অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর ৬৯ পদাতিক ব্রিগেড (বান্দরবান রিজিয়ন)।
গত ৫ জুলাই ২০২৬ তারিখ থেকে শুরু হওয়া এই দূর্যোগকালীন পরিস্থিতিতে রিজিয়নের পক্ষ থেকে দুর্গত এলাকায় ধারাবাহিক ত্রাণ বিতরণ ও জরুরি চিকিৎসা সেবা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
এরই ধারাবাহিকতায় বান্দরবান সদর উপজেলার বিভিন্ন বন্যা কবলিত এলাকায় সেনাবাহিনীর বিশেষ উদ্ধার ও সহায়তা দল অত্যন্ত সফলতার সাথে এই মানবিক কার্যক্রম সম্পন্ন করে। ৬৯ পদাতিক ব্রিগেড বান্দরবান সদরস্থ ব্রিগেড এলাকা, লেমুঝিরি ও মুসলিম পাড়া, কাশেমপাড়া, ধনেশপাড়া, আর্মিপাড়া, বালাঘাটা বন্যা কবলিত ১০০ অসহায় পরিবারের মাঝে শুকনো ও জরুরি খাদ্য সামগ্রী বিতরণ করেন।
এই সংকটময় মুহূর্তে বান্দরবান রিজিয়ন কর্তৃক একসাথে এত বিপুল পরিমাণ প্রয়োজনীয় খাদ্য সামগ্রী ও চিকিৎসা সেবা পেয়ে দুর্গত এলাকার মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে।
সেনাবাহিনীর এই সময়োপযোগী ও মানবিক উদ্যোগের জন্য স্থানীয় সাধারণ জনগণ এবং ভুক্তভোগী পরিবারগুলো বান্দরবান রিজিয়নের প্রতি গভীর কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেছেন। দুর্যোগ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বান্দরবান রিজিয়ন তথা বাংলাদেশ সেনাবাহিনীর এই মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।