শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন

শিরোনামঃ
ঈদে নির্বিঘ্ন যাতায়াতে ডিএমপির কঠোর নির্দেশনা: ৭ দিন বন্ধ থাকবে ভারী যানবাহন বৃষ্টির হানা মিরপুরে: ৩২ ওভারে বাংলাদেশের লক্ষ্য ২৪০ রান ইরাকে মার্কিন জ্বালানি বিমান বিধ্বস্ত: ৬ আরোহীর সবাই নিহত ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার

বান্দরবানে রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করল ছাত্রলীগ

বশির আহাম্মদ, বান্দরবান জেলা প্রতিনিধি:: পবিত্র রমজান উপলক্ষে বান্দরবান জেলা ছাত্রলীগের উদ্যোগে রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।

পবিত্র রমজান মাসের প্রথমদিনে বান্দরবান বঙ্গবন্ধু মুক্তমঞ্চে এ ইফতার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর বাহাদুর উশৈসিং এমপি।

এসময় আরো উপস্থিত ছিলেন, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা, পৌরসভার মেয়র মো. সামসুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. শফিকুর রহমান, সাধারণ সম্পাদক লক্ষীপদ দাশ, যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল হক বাহাদুর, জেলা ছাত্রলীগের সভাপতি পুলু মার্মা, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন মানিকসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতাকর্মীরা।

আয়োজকেরা জানান, বান্দরবানের রোজাদার গরিব অসহায় এবং সমাজের খেটে খাওয়া মানুষের জন্য দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে, আর সেই সঙ্গে প্রায় এক হাজার গরিব অসহায়ের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।

 

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com