শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন

বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু

বশির আহমেদ, বান্দরবান জেলা প্রতিনিধি:: বান্দরবানে রুমায় বগালেক পর্যটন কেন্দ্রে ফেরার পথে মোটরসাইকেল খাদের পড়ে মো. জামির উদ্দিন (৩২) ও রোকাইয়া আক্তার (৩০) নামে দুই পর্যটক নিহত হয়েছে।

গত বৃহস্পতিবার (৩০ জুলাই) দিবাগত রাত একটার দিকে বগালেক-কেউক্রাডং সড়কের পেঁপেঁ বাগান এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ভোলা জেলার মানিকার হাট এলাকার বাসিন্দা জহির উদ্দিনের ছেলে মো. জামির উদ্দিন (৩২। রোকাইয়া আক্তার (৩০) ঢাকার লালবাগ এলাকার চুন্নু গাজীর মেয়ে।

পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার (৩০ জুলাই) ১০ জনের একটি দল বগালেক পর্যটন কেন্দ্রে বেড়াতে আসে। ১০ জনের মধ্যে আটজন বগালেক কটেজে থেকে যান। কিন্তু ওই দুই পর্যটক নির্দেশনা অমান্য করে রাতে মোটরসাইকেল নিয়ে কেউক্রাডং এলাকায় বেড়াতে যায়। বেড়ানো শেষে পুনরায় বগালেকে ফেরার পথে ঢালুতে নামতে গিয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারালে খাদে পড়ে গিয়ে নিখোঁজ হন। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা খোঁজাখুজির পর খাদের কয়েকফুট নিচ থেকে ওই পর্যটকদের মরদেহ উদ্ধার করেন।

এ বিষয়ে রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মানস বড়ুয়া বলেন, রুমার বগালেক ভিউ পয়েন্ট এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় ২ পর্যটক নিহত হয়েছে। লাশ উদ্ধার করা হয়েছে এবং আইনানুগত প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com