শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন

শিরোনামঃ
আজকের ঢাকা: কোথায় কী কর্মসূচি ও ট্রাফিক সতর্কতা গণতন্ত্রের মূল শক্তি স্বাধীন সাংবাদিকতা: তথ্যমন্ত্রী ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার প্রশংসায় হামাস, দীর্ঘ লড়াইয়ের হুঁশিয়ারি হিজবুল্লাহর ঈদে নির্বিঘ্ন যাতায়াতে ডিএমপির কঠোর নির্দেশনা: ৭ দিন বন্ধ থাকবে ভারী যানবাহন বৃষ্টির হানা মিরপুরে: ৩২ ওভারে বাংলাদেশের লক্ষ্য ২৪০ রান ইরাকে মার্কিন জ্বালানি বিমান বিধ্বস্ত: ৬ আরোহীর সবাই নিহত ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা

বান্দরবানে বৈষম্যহীন নিয়োগের দাবীতে সংবাদ সম্মেলন

বশির আহাম্মদ, বান্দরবান প্রতিনিধি:: বান্দরবান পার্বত্য জেলা পরিষদে সরকারী কর্মচারী নিয়োগে সকল সম্প্রদায়ের জনসংখ্যা অনুপাতে বৈষম্যহীন নিয়োগ প্রদানের দাবীতে সংবাদ সম্মেলন করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ।

রবিবার (৮ অক্টোবর) সকালে শহরের বান্দরবান বিশ্ববিদ্যালয় ভবনে জেলা পিসিএনপি এর কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করেন, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির চেয়ারম্যান কাজী মো: মজিবর রহমান।

এসময় তিনি বলেন, গত ৬ অক্টোবর সকালে ৪ হাজার পরীক্ষার্থী চাকুরীর লিখিত পরীক্ষা দেয়ার পর ওইদিনই সবার পরীক্ষার মূল্যায়ণ করে তড়িগড়ি করে রেজাল্ট প্রকাশ করা হয় এবং এতে অধিকাংশই পাহাড়ীরা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়, কোন বাঙ্গালীই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি।

এটি অসম্ভব বলে উল্লেখ করে তিনি আরও বলেন, প্রায় চার হাজার খাতা এক রাতে কাটলেন কিভাবে, পরীক্ষা ৬ তারিখ? রেজাল্টও ৬ তারিখ প্রদান, তা কিভাবে সম্ভব। কোন ভাবেই একদিনে ৪ হাজার পরীক্ষার্থীর খাতা মূল্যায়ণ করা সম্ভব নয়।

তিনি বলেন, পাহাড়ী ৫০ ভাগ ও বাঙ্গালী ৫০ ভাগ চাকুরী দেবার বিধান থাকলেও কোটা না মেনে পূর্ব পরিকল্পনা অনুযায়ী বৈষম্যহীনভাবে শুধুমাত্র পাহাড়ীদের নিয়োগ দিতে লিখিত পরীক্ষাতেই বাঙ্গালীদের বাদ দেয়া হচ্ছে। আমরা ন্যায় বিচার চাই, সমতার ভিত্তিতে নিয়োগ চাই, এসময় তিনি এসব বিষয় তদন্ত করে ব্যবস্থা নেয়ার দাবী করেন সরকারের কাছে।

এসময় উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের সিনিয়র সহ সভাপতি আবুল কালাম, সেক্রেটারী নাসির উদ্দিনসহ বান্দরবান জেলা কমিটির নেতৃবৃন্দ ও সাংবাদিকরা।

 

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com